মশার উপদ্রব নিরসন ও উপজেলার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে নবাবগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ১৪টি ইউনিয়ন পরিষদের মাঝে ফগার মেশিন এবং উপজেলা ও হাসপাতাল এলাকার ময়লা-আবর্জনা পরিবহনের জন্য ৩টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।
রোববার ৩০ আগস্ট দুপুরে উপজেলা পরিষদের আব্দুল ওয়াসেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ হস্তান্তর করেন ঢাকা-১ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম, সহকারী কমিশনার ভূমি আসিফ রহমান এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাসুদসহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও ১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
বক্তব্যে এমপি খন্দকার আবু আশফাক বলেন, “ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রতিটি ইউনিয়নে ফগার মেশিন পৌঁছে দেওয়ার ফলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। একইসাথে হাসপাতাল ও উপজেলা এলাকার বর্জ্য দ্রুত অপসারণের জন্য ভ্যানগুলো বড় ভূমিকা রাখবে।”
স্থানীয় জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে দ্রুত মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 


















