চট্টগ্রাম 6:47 am, Thursday, 24 September 2026

মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতদলের হানা, বৃদ্ধকে কুপিয়ে জখম

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নুরুল আলম (বৃদ্ধ) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে ডাকাতরা। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজা-তালা ভেঙে প্রায় সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় তারা।

সোমবার দিবাগত রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের নুরুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা সিঙ্গাপুরপ্রবাসী ছেলে গিয়াস উদ্দিন ও কাতারপ্রবাসী ছেলে নুরউদ্দিনের ঘরের দরজা ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।

এ সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে নুরুল আলমকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ঘরের আলমিরা ও ওয়ারড্রপ তল্লাশি করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা।

নুরুল আলম বলেন, ‘আমাদের বাড়িতে আমি ছাড়া কোনো পুরুষ সদস্য নেই। আমার ছেলেরা সবাই প্রবাসে। রাতে ১৫ থেকে ২০ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আমার বড় ছেলে ও মেজো ছেলের ঘরের দরজা ভেঙে ফেলে। তারা আলমিরা ও ওয়ারড্রপ থেকে স্বর্ণ, নগদ আড়াই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। আমি বাধা দিতে গেলে আমাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে এবং মাথায় অস্ত্র ধরে রাখে।’

কাতারপ্রবাসী নুরউদ্দিনের স্ত্রী সাহেলা আক্তার সুমি বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ডাকাতরা বেলকনির দরজা ভেঙে ঘরে ঢুকে আমাকে বেঁধে ফেলে। এরপর আমার ছেলে-মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। পরে আমার শ্বশুরকে মারধর করে। তারা ঘরের সব জিনিসপত্র তছনছ করে স্বর্ণ, টাকা-পয়সা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়।’

সিঙ্গাপুরপ্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী কোহিনুর বেগম বলেন, ‘ডাকাতদের সবার হাতে অস্ত্র ছিল। কারও হাতে ছুরি, আবার কারও হাতে পিস্তল ছিল। কাউকেই চিনতে পারিনি। তবে তাদের কথাবার্তা ও গলার আওয়াজ স্থানীয় লোকজনের মতো মনে হয়েছে।’

ডাকাতির খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুত ঘটনার বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে ভাড়াটিয়ার বিরুদ্ধে ৭ লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ

মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতদলের হানা, বৃদ্ধকে কুপিয়ে জখম

Update Time : 08:48:09 am, Wednesday, 12 August 2026