চট্টগ্রাম 11:19 pm, Monday, 10 August 2026

মীরসরাইয়ে ৩২ ঘণ্টার অভিযানে ডাকাতির মামলায় ৭ আসামি গ্রেপ্তার, তার উদ্ধার

চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানে লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায় , গত ৯ আগস্ট রাত ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হামলা চালায়। এ সময় তারা কারখানায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তিনটি মোবাইল ফোন ও আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ৯ আগস্ট জোরারগঞ্জ থানায় ডাকাতির অভিযোগে মামলা করা হয়।

মামলার পর চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায়, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দায় চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশের দাবি, টানা ৩২ ঘণ্টার অভিযানে মীরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মেহেদী হাসান, মো. রাকিব ও এমদাদুল হক প্রকাশ এমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪) ও ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬)। তাদের সবাই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত ইউসুফ প্রকাশ ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া গ্রেপ্তার এমদাদুল হক প্রকাশ এমরানের বিরুদ্ধে তিনটি এবং মো. রাকিবের বিরুদ্ধে একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা থানায় মুলতবি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে আবাসিক হোটেলে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, আশংকাজনক স্ত্রী

মীরসরাইয়ে ৩২ ঘণ্টার অভিযানে ডাকাতির মামলায় ৭ আসামি গ্রেপ্তার, তার উদ্ধার

Update Time : 10:36:48 pm, Monday, 10 August 2026