চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের পৃথক অভিযানে চুরি হওয়া একটি ফ্রিজ উদ্ধারসহ নিয়মিত মামলার এক আসামি এবং একটি জিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাঙ্গুনিয়া মডেল থানার পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-রাঙ্গুনিয়ার বনগ্রাম আজিজনগরের রুহুল আমিনের ছেলে রাকিব আহাম্মদ (২৪) এবং চন্দ্রঘোনা সুফি পাড়ার মৃত নুর আলমের ছেলে মো. সুজন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দীন জানান, রাকিবের কাছ থেকে চুরি যাওয়া আনুমানিক ২২ হাজার টাকা মূল্যের একটি ওয়ালটন ফ্রিজ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০২১ সালের একটি মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















