“সহজ চাইনিজ শিখুন, নিশ্চিত ক্যারিয়ার গড়ে তুলুন ” স্লোগান কে সামনে রেখে মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স “চাইনিজ হাতেখড়ি” ।শুক্রবার ( ৭ আগষ্ট) বিকালে মিরসরাই পৌরসদরে অবস্থিত মোজাম্মেল টাওয়ারের ৩য় তলায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে কোর্সের উদ্ধোধনী ক্লাশ শুরু হয়।
ক্লাসের শুরুতে কোর্সের প্রধান সমন্বয়কারি ও ট্রেইনার জামান জানান, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৯০ এর অধিক কারখানা ইতি মধ্যে উৎপাদন শুরু করেছে। এসব প্রতিষ্ঠানের ৬০ টিরও অধিন চায়না মালিকানাধীন । কারখানা গুলো পরিচালনা ও কার্যক্রম চলমান রাখতে শতশত চায়নীজ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো চায়নীজদের সাথে কথোপকথন, ব্যবসায়ীক যোগাযোগ ও বায়ারদের মনযোগ আকর্ষণ করার জন্য মিরসরাইয়ের স্থানীয়দের শিক্ষিত বেকার যুবকদের চায়না ভাষা জানা নেই। চায়না ভাষা শিখে সহজেই মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে যে কেউ ভালো বেতনে দোভাষী হিসেবে ভালো বেতনে চাকরি করতে পারবে। সাধারন একজন কর্মচারীর বেতন যদি ১০ হাজার টাকা হয় সেখানে একজন দোভাষী কর্মচারী বেতন হবে ৩০ হাজার টাকা।
এছাড়া তিনি জানান, এই কোর্স শেষ করার সাথে আমাদের চেষ্টা থাকবে তাদের এককি চাকরির ব্যাবস্থা করার। এখান থেকে আমরা শিক্ষার্থীদের চায়না স্কলারশিপ পেতে সর্বোচ্চ সহযোগীতা করতে পারবো। তাই এখানে যারা চায়না ভাষা শিখতে আসবে তারা শুধুই ভাষা শিখতে আসবে না। তারা তাদের ভবিষ্যত নির্মানের একটি সুন্দর পরিকল্পনার মধ্যে অবস্থান করবে।
প্রধান ট্রেইনার জামানের উপস্থাপনা ও সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চায়না ভাষার প্রশিক্ষক দোভাষী আরাফাত হোসেন, চায়নীজ ইউনিভার্সিটি হারবাইন ইনস্টিটিউশন অব টেকনোলজি এর বাংলাদেশী শিক্ষার্থী আকিব হোসাইন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন ও সাংবাদিক আশরাফ উদ্দিন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
















