চট্টগ্রাম 12:06 am, Saturday, 8 August 2026

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এ ম্যাচে সাংবাদিকদের অংশগ্রহণে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য এবং ঐক্যের চমৎকার দৃষ্টান্ত ফুটে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মইনুদ্দীন কাদেরী শওকত (উপদেষ্টা, চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ জনাব সাজ্জাদুল কবির রনি এবং সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান জনাব মোহাম্মদ শাহ নওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক সমাজের এ ধরনের ক্রীড়া আয়োজন তাদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়ক হবে। পার্কভিউ হসপিটাল স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় চট্টগ্রামের গণমাধ্যম ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স “চাইনিজ হাতেখড়ি”

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Update Time : 08:05:24 pm, Friday, 7 August 2026