চট্টগ্রাম 8:22 am, Thursday, 24 September 2026

রামগড়ে ১০ শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান পেল ক্রীড়া সামগ্রী

খাগড়াছড়ির রামগড়ে ১০টি শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামিম।

প্রতিটি প্যাকেজে চারটি ক্রিকেট ব্যাট, দুই সেট ক্রিকেট স্টাম্প, এক সেট কিপিং গ্লাভস, দুটি ফুটবল ও এক সেট টেনিস বল রয়েছে।

অনুষ্ঠানে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসেবে মোট এক লাখ টাকা বিতরণ করা হয়।

এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০ জন নারী প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে ভাড়াটিয়ার বিরুদ্ধে ৭ লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ

রামগড়ে ১০ শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান পেল ক্রীড়া সামগ্রী

Update Time : 11:17:10 pm, Wednesday, 12 August 2026