চট্টগ্রাম 7:44 pm, Sunday, 30 August 2026

মীরসরাই আজান পাঠাগারের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের মীরসরাইয় উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া আযান পাঠাগারের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে পাঠাগার কার্যালয়ে সীরাতুন্নবী( সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মোহাম্মদ কেফায়েত উল্লাহ।

পাঠাগারের সেক্রেটারি কামরুল আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে সিরাতে রাসূলের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পাঠাগারের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান,সহ সভাপতি মাওলানা আলাউদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নিজামউদ্দিন, হাফেজ মাওলানা কলিমুল্লাহ, হাফেজ জামাল উল্লাহ প্রমুখ।

বক্তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও সিরাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে বলেন, জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ ব্যতীত ব্যাক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাঁরা সর্বস্তরের মুসলমানদেরকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন সমাজ থেকে অবিচার অনাচার দুর্নীতি ও অনিয়ম দূর করে একটি সুন্দর আদর্শ সমাজ প্রতিষ্ঠায় দ্বীনদার ঈমানদার রাসুল প্রিয় মুসলিম উম্মাহকে এগিয়ে আসতে হবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত নীতি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাই আজান পাঠাগারের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

মীরসরাই আজান পাঠাগারের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

Update Time : 06:21:55 pm, Sunday, 30 August 2026