চট্টগ্রাম 6:25 pm, Friday, 28 August 2026

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে বৃক্ষরোপণ ও বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরসরাই পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এবং মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসেনের নির্দেশনায় পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন তুহিনের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় মিরসরাই কলেজ ক্যাম্পাস, মিরসরাই গার্লস স্কুল মাঠ, মিরসরাই পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ ও মিরসরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মিরসরাই উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয়দের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল নিম, জাম, আমড়া ও পেয়ারা গাছ। কর্মসূচিতে মিরসরাই পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

Update Time : 06:23:26 pm, Friday, 28 August 2026