চট্টগ্রাম 11:09 pm, Saturday, 17 October 2026

দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই: এস এ মুরাদ চৌধুরী

দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সমাজে শিক্ষার বিস্তার ঘটানোর পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিত করাও জরুরি।

শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এস এ মুরাদ চৌধুরী বলেন, দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে শিক্ষার গুরুত্ব অপরিসীম। একটি শিক্ষিত সমাজই পারে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে। তাই সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার সুযোগ বাড়াতে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাবান্ধব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার বিস্তার এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে।

এদিন তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী নারায়ণ দুর্গা মন্দির এবং ৪ নম্বর ওয়ার্ডের ইছামতি মাতৃমন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জামাল, সদস্যসচিব মুহাম্মদ মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্যসচিব খালেদ হোসেন চৌধুরী রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক সেকান্দর হোসেন রানা, আরিফ চৌধুরী, মিজান, সাইফুল, লস্কর, শাকিলসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই: এস এ মুরাদ চৌধুরী

দেশ ও সমাজের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই: এস এ মুরাদ চৌধুরী

Update Time : 11:01:06 pm, Saturday, 17 October 2026