চট্টগ্রাম 10:42 pm, Wednesday, 9 September 2026

পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘SSC-2026 Success Celebration’।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের ১২তম তলার কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. টি. এম. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ডা. তফিকুর নাহার মোনা এবং কনসালট্যান্ট ডা. সাইমা আলম। এছাড়া উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের কমপ্লায়েন্স ডিরেক্টর ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী এবং জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) তালুকদার জিয়াউর রহমান শরীফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, “এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এই অর্জনকে থেমে থাকার জায়গা হিসেবে নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। ভবিষ্যতে বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাই জীবনের প্রকৃত সাফল্য। আজকের এই অর্জন তোমাদের ভবিষ্যৎ পথচলায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ পথচলায় পাশে থাকা এবং উৎসাহ দেওয়া আমাদের সামাজিক দায়িত্ব। পার্কভিউ হসপিটাল সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও অনুপ্রেরণামূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা ও নৈতিকতাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানান।

সাফল্য উদযাপনের এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানানো এবং আগামী দিনের পথচলায় নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও বিএসআরএমের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত

Update Time : 08:04:07 pm, Tuesday, 8 September 2026