ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে তিনি উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, কর্মসূচিতে উপজেলার ১১টি প্রতিষ্ঠানের পুকুরে ৯৪৪ শতাংশ জলাশয়ে মোট ২০০ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস মাছের পোনা বিতরণ করা হয়। আমিষের চাহিদা পূরণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়িত হয়। প্রাতিষ্ঠানিক পুকুরগুলোতে এসব পোনা যথাযথ পরিচর্যার মাধ্যমে এলাকার মৎস্য উৎপাদনে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শওকত আলী, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ মো. নাবিল ফারাবী, উপজেলা ইঞ্জিনিয়ার মো.রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা, বিএনপি নেতা নুর মোহাম্মদ, মো.গিয়াস উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















