চট্টগ্রাম 10:56 pm, Tuesday, 28 July 2026

বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

“পরিচ্ছন্ন শহর, সুস্থ জীবন, এই হোক আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫জুলাই) সকাল ১১ টায় পৌরসভা প্রাঙ্গণে এই অভিযান কার্যক্রম শুরু হয়। পরিবেশ রক্ষা এবং নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

‎অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বারইয়ারহাট পৌরসভার প্রশাসক সোমাইয়া আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম এবং সমবায় কর্মকর্তা দীপঙ্কর দাশ। এছাড়া পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌর কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

‎অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয় বরং সাধারণ নাগরিকদেরও নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য তারা সকলের প্রতি আহ্বান রইলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

Update Time : 09:51:38 pm, Tuesday, 28 July 2026