চট্টগ্রাম 4:43 pm, Thursday, 23 July 2026

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল- ডাবল কেবিন পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালাউদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতা মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১ টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মোল্লা গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সালাউদ্দিনের মোটরসাইকেল বড়তাকিয়ামুখী দ্রুতগতির সেভেন রিংস সিমেন্ট মিক্সার ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা চিটাগং অনলাইন (সিওএল)  ইন্টারনেট কোম্পানীর একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় যুবদল নেতা সালাউদ্দিন ছিটকে সিমেন্ট মিক্সার গাড়ির নিচে পড়লে গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিশাল চন্দ্র বলেন, সালাউদ্দিন নামের একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ  পৌঁছে। ইকোনোমিক জোন রোডে পিকআপ-মোটরবাইক সংঘর্ষে ছিটকে পড়ে সিমেন্টের মিক্সার গাড়ির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

Update Time : 04:43:00 pm, Thursday, 23 July 2026