চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪৩নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগমের (এমপি) সাথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩ ঘটিকায় মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ সদস্য উপস্থিত দায়িত্বশীলদের বিভিন্ন সমসাময়িক প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ ও সুসংগঠিত নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক (Skill Development) কোর্স করার পরামর্শ দেন।
উক্ত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ) মিরসরাই উপজেলা সেক্রেটারী তানজিনা আক্তার লিপি, ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর সভাপতি মাঈন উদ্দিন রায়হান, জেলা কলেজ কার্যক্রম সম্পাদক সাকিব হোসাইন এবং মিরসরাই উপজেলা সভাপতি জাহেদ হোসাইনসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















