চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যক্তিগত রাস্তা জবর দখলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছে ভূক্তভোগী পরিবার।
রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে পূর্ব দূর্গাপুর দেলুভূঞা বাড়ি সড়কে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় ভূক্তভোগী পরিবাবের সদস্যরা দাবি করেন, পেশী শক্তি ব্যবহার করে স্থানীয় সিরাজ ও ফারুক জোর করে ব্যক্তিগত সড়কে নির্মাণের কাজ করতেছে। জায়গার খাজনা পর্যন্ত দেওয়া আছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কিভাবে ব্যক্তিগত রাস্তা বরাদ্দ দেয়। সড়কের কাজে বাধা দেওয়ার কয়েকবার হামলার শিকার হয়েছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কয়েকবার অভিযোগ দিয়েও বিচার পাইনি বলে দাবি করেন ভূক্তভোগী পরিবার। হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টা পাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত ফারুক জানান, সড়কটি কাজ করার জন্য সরকারিভাবে বরাদ্দ দিয়েছে। কাজ করতে দিচ্ছে না কয়েকটি পরিবার। ব্যক্তিগত রাস্তা বরাদ্দের বিষয়টি জানেন না বলে জানান তিনি।
মিরসরাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, রাস্তার নির্মাণ কাজ করার জন্য কয়েকটি পরিবার আবেদন করেছেন। সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়। ব্যক্তিগত জায়গায় রাস্তা হলে বরাদ্দ বাতিল করা হবে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুমাইয়া আক্তার বলেন, সড়কটির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ব্যক্তিগত রাস্তা হলে বরাদ্দ বাতিল করা হবে
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















