চট্টগ্রাম 9:50 pm, Monday, 4 May 2026

রাঙ্গুনিয়ায় বেকারত্ব মুক্ত সমাজ গড়তে সব ধরনের সহযোগিতা করা হবে : হুম্মাম কাদের চৌধুরী এমপি

রাংগুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মমুখী করে বেকারত্ব মুক্ত রাংগুনীয়া সমাজ গড়তে সহায়ক ভূমিকা পালন করছে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই সঙ্গে উদ্যোক্তা তৈরি করে হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থান করছে সংস্থাটি। সোমবার (৪ এপ্রিল) যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন ও সমাপিত টেকার প্রকল্পের ভাতা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরীর এমপি এ কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী এমপি বলেন, বেকার যুবকরা চাকরি না পেলে যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে কোন একটি ট্রেডে প্রশিক্ষণ নিয়ে নিজেই নিজের কর্মসংস্থান তৈরির সুযোগ দিচ্ছে সরকার। প্রশিক্ষনার্থী এসব যুব ও যুব মহিলারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে প্রকল্প স্থাপন করে নিজের কর্ম নিজেই তৈরির পাশাপাশি অন্য বেকার যুবদের তাঁর প্রতিষ্ঠানে চাকুরী দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরী করে দিচ্ছে।

তিনি রাংগুনিয়া উপজেলার বেকার যুব ও যুব মহিলাদের অত্যাধুনিক প্রশিক্ষণ নিলে কোনো যুবকের বেকার থাকতে হবে না জানিয়ে হুম্মাম কাদের চৌধুরী এমপি আরও বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলেও চাকুরী ও বেতন বেশী পাওয়া যায়। এ ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ জনবলের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। রাঙ্গুনিয়া যুব সমাজের উন্নয়নের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা নাজমুল হক মীরসহ আরো অনেকে।

শেষে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) কর্তৃক বাস্তবায়িত অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় “টেকাব (TEKAB) প্রকল্প” বা স্থানীয় চাহিদভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র মেয়াদী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বেকারত্ব মুক্ত সমাজ গড়তে সব ধরনের সহযোগিতা করা হবে : হুম্মাম কাদের চৌধুরী এমপি

রাঙ্গুনিয়ায় বেকারত্ব মুক্ত সমাজ গড়তে সব ধরনের সহযোগিতা করা হবে : হুম্মাম কাদের চৌধুরী এমপি

Update Time : 07:55:53 pm, Monday, 4 May 2026