চট্টগ্রাম 2:49 pm, Tuesday, 14 April 2026

মিরসরাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়ে মিরসরাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়ামে মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এবং উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।

মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন উদ্ভাবন নিয়ে জুনিয়র ও সিনিয়র দুই ক্যাটাগরিতে ৯টি স্টল স্থান পায়। সিনিয়র ক্যাটাগরিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ১ম এবং মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ২য় স্থান অর্জন করে।

জুনিয়র ক্যাটাগরিতে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় ১ম স্থান, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ২য় স্থান এবং জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে।

বিজ্ঞান মেলার সমাপনী উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

Update Time : 02:47:48 pm, Tuesday, 14 April 2026