চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার ১৮ অসচ্ছল পরিবারকে গরু উপহার দিয়েছেন মিরসরাইয়ের সাংসদ সদস্য নুরুল আমিন।
রোববার (২৬ জুলাই) দুপুরে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব গরু তুলে দেন এমপি নুরুল আমিন।
জানা গেছে, গত ৩০ জুন পাচারের সময় ভারতীয় ১৯টি গরু জব্দ করে জোরারগঞ্জ থানা পুলিশ। গত ১২ জুলাই নিলামে গরুগুলো এমপি নুরুল আমিনের পক্ষে ক্রয় করা হয়। নিলামে ক্রয় করা গরুগুলো উপজেলার ১৮টি অসচ্ছল পরিবারের মধ্যে বিতরণ করেন এমপি।
গরু বিতরণকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা রফিকুজ্জামান, মুসা, মেজবাউল হক মানিক, ইমাম হোসেন বাবলু, শাহীনুল ইসলাম স্বপন, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা রেজাউল করিম, ইয়াছিন মিজান, রেজাউল করিম নোমান, ফজলুল মুরাদ, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, মঞ্জুরুল হক মঞ্জু, আলা উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো: ফোরকান উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা নুর হোসেন, সালাউদ্দিন আরিফ, গিয়াস উদ্দিন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হকসহ প্রমুখ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















