বাংলা নববর্ষে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি বর্ষবরণ ও বৈশাখী আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার এর সভাপতিত্বে মিরসরাই উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ করে বর্ষবরণ ও বৈশাখী আনন্দ শোভাযাত্রা শেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত আলাউদ্দিন কাদের, সহকারি কমিশনার (ভূমি) মিরসরাই উপজেলা। এছাড়াওউপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন, অফিসার ইনচার্জ, মিরসরাই থানা সহ মিরসরাই উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিকবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী এবং জনসাধারণ।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

















