রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) হোছনাবাদ তাঁতিদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হোছনাবাদ তাঁতিদলের সভাপতি মো. মুছা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াজ করিম রেজভী।
এতে বক্তব্য দেন হোছনাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, হোছনাবাদ তাঁতিদলের সাধারণ সম্পাদক মো. বাচাঁ, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মো. জসিম, ওমান জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মো. আলমগীর, মো. সিরাজসহ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















