চট্টগ্রাম 8:04 pm, Tuesday, 7 July 2026

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে ইউএনওর মাইকিং

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় টানা ভারী বর্ষণের মধ্যে পাহাড়ধসে রেনু আক্তার (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ইছাখালী গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির কারণে একটি পাহাড়ের অংশ ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে টানা বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ এ কার্যক্রম পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে ইউএনওর মাইকিং

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে ইউএনওর মাইকিং

Update Time : 08:03:38 pm, Tuesday, 7 July 2026