চট্টগ্রাম 4:56 pm, Thursday, 19 November 2026

রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধনের পর শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের বনগ্রাম সংলগ্ন কাপ্তাই সড়কের পাশের পাহাড়ি এলাকায় স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক নাবেদ মাহমুদ, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ বন বিভাগের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য কর্মসূচির আওতায় ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে জাতীয় সমবায় দিবস পালিত

রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : 01:48:09 pm, Sunday, 14 June 2026