চট্টগ্রাম 11:39 pm, Wednesday, 22 July 2026

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি উপজেলার শিলক ও বনগ্রাম এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনায় পরিচালিত এ কর্মসূচিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

ডা. এ টি এম রেজাউল করিম বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানোও প্রতিষ্ঠানের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাই সাহেরখালীতে নুরুল আমিন এমপিকে সংবর্ধনা

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

Update Time : 11:28:01 pm, Wednesday, 22 July 2026