চট্টগ্রাম 11:13 pm, Wednesday, 7 October 2026

রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ অক্টোবর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্র জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত রামগড় সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ও তামাকজাত পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বহিঃশত্রুর চেয়েও মাদকের ভয়াবহতা অনেক বেশি। মাদক প্রতিরোধে সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। সবাই মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে মাদকের প্রবেশ ও বিস্তার বন্ধ করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় জোন কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রামগড় উপজেলা প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

Update Time : 09:36:09 pm, Wednesday, 7 October 2026