চট্টগ্রাম 3:22 pm, Sunday, 24 May 2026

সমাজ গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে- মিরসরাইয়ে শামসুন্নাহার এমপি

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য শামছুন্নাহার বেগম বক্তব্যে তিনি নিম্ন বর্ণিত পবিত্র কুরআনের আয়াত উদৃত করে বলেন, “আর তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, যতক্ষণ না ফিতনা (শিরক ও অত্যাচার) দূরীভূত হয় এবং আল্লাহর দ্বীন পুরোপুরি প্রতিষ্ঠিত হয়।”

রবিবার (২৪ মে) সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশ গঠনে ঐক্যের ডাক দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।

মিরসরাই থানা সেক্রেটারি তানজিনা আক্তার লিপির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থানা অফিসার ইনচার্জ ফরিদা ইয়াছমিন।

প্রধান অতিথি জুলাই শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন তাদের রক্তের বিনিময়ে আজকে ইসলামপন্থি মানুষেরা বাংলাদেশে মুক্ত ভাবে চলাফেরা করছে, কথা বলছে- যে অধিকার বিগত ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিলো। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগ পর্যন্ত আমরা কৃষক শ্রমিক ছাত্র জনতা মিলেমিশে দেশকে আগলে রেখেছিলাম। আমরা স্বপ্ন দেখেছিলাম এ ধারাবাহিকতা বজায় থাকবে। কিন্তু দুঃখজনক হলেও আজকে কেউ কেউ জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে, জুলাই এর শহীদদের সাথে গাদ্দারি করছে যা মোটেও কাম্য নয়। আমাদেরকে দেশের জন্য এক হতে হবে। সন্তানদের চরিত্র গঠনে মা-দেরকে সজাগ থাকার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমীর নুরুল কবির, সাবেক ছাত্রী সংস্থা নেত্রী বিলকিছ আরা আরজু এবং চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমানসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমাজ গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে- মিরসরাইয়ে শামসুন্নাহার এমপি

সমাজ গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে- মিরসরাইয়ে শামসুন্নাহার এমপি

Update Time : 03:20:43 pm, Sunday, 24 May 2026