চট্টগ্রাম 9:33 am, Wednesday, 20 May 2026

সীতাকুণ্ডে নানা আয়োজনে ভূমিসেবা মেলা- ২০২৬ উদ্বোধন 

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। উদ্বোধনের পর ভূমি অফিস চত্বরে জনসচেতনতা মূলক সভা শুরু হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এবং কাম-কম্পিউটার মুদ্রারক্ষিক শামীম উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুরছালিন, সমাজ সেবা অফিসার লুৎফুন নেছা বেগম, কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ্, সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীবসহ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, মুজাহের উদ্দিন আশরাফ, শহিদুল্লাহ ভূঁইয়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রণবেশ মহাজন, সহ ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভা শেষে ভূমি সেবাগ্রহীতা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ভূমি সপ্তাহ-২০২৬ লেখা সম্বলিত উপহার প্রধান করা হয়।

প্রসঙ্গত, ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে গ্রাহক হয়রানি দূর করে সেবাকে মানুষের দৌরগড়ায় পৌঁছে দেওয়ার জন্য ক্যাম্প করে পাঁচটি সেবা বুথ চালুকরা হয়। ওই বুথে অগ্রাধিকার ভিত্তিতে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ে নানা ধরনের পরামর্শ পাবেন এবং কী কী ভূমি সেবা আছে সে সম্পর্কেও জানতে পারবেন। ভূমি মেলায় সাধারণ মানুষের সেবা গ্রহণে আগ্রহ দেখা যায় চোখে পড়ার মতো। এ সময় সেবা গ্রহীতা প্রত্যাশীদের মাঝে নামজারি খতিয়ানসহ ডিসিআর প্রদান করা হয়। এ ভূমি সেবা ক্যাম্প থেকে তাৎক্ষণিক ই-নামজারি সেবা ছাড়াও ভূমি উন্নয়ন কর গ্রহণসহ গ্রাহকের নানা সমস্যার সমাধান করতে দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে তিন দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

সীতাকুণ্ডে নানা আয়োজনে ভূমিসেবা মেলা- ২০২৬ উদ্বোধন 

Update Time : 07:00:13 pm, Tuesday, 19 May 2026