রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বাদামতলী জামে মসজিদের পাশে স্থানীয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল মোনাফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তালুকদার।
লালানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমএইচ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী মেম্বার, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, হারুনুর রশীদ, মো. ইদ্রিস, নবাব শাহ মিয়া, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহ-সাধারণ সম্পাদক সিকান্দর আলী পিয়ারু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দীন জমাদার, সাধারণ সম্পাদক আবদুর সফুর, হাজী জসিম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম রুবেল এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বাদামতলী জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মো. সাইফুল ইসলাম ওয়াজ, মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 














