মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে টিন বিতরণ করা হয়েছে। সোমবারে (৪ মে) বিকালে মিরসরাই উপজেলার ৯ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া গ্ৰামে এক হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণে ৪ বান টিন বিতরন করেন।
এতে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নোমান ফারুক ও ওয়ার্ড সভাপতি মোঃ ইসমাইল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা জামায়াতের আমীর বলেন ইসলাম মানবতার ধর্ম, জামায়াতে ইসলামী সেই মানবিক কাজটি করে থাকেন। মিরসরাই উপজেলার অসংখ্য পরিবার কে এই সহযোগিতা করেছি বর্তমানে ও এই কাজটি অব্যহত রয়েছে,আশা করি আপনারা জামায়াতের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








