চট্টগ্রাম 11:37 pm, Friday, 8 May 2026

মীরসরাইয়ে টি-শার্ট লুটের ঘটনায় গ্রেফতার ৪, মালামাল উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যান থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত অধিকাংশ পণ্য এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ নাজিম মিয়া (২৫) মোঃ হারুন ওরফে ভাইসাব (২৯) মোঃ সোহাগ (২২)মোঃ নজরুল ইসলাম (৪৬)

জানা গেছে, গত ২৩ এপ্রিল ভোর আনুমানিক ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানাধীন ওয়াহেদপুর ইউনিয়নের রংধনু ফিলিং স্টেশনের সামনে এই লুটের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রপ্তানিযোগ্য টি-শার্ট নিয়ে কাভার্ড ভ্যানটি চট্টগ্রামের কেডিএস ডিপোর দিকে যাচ্ছিল। পথে ডাকাত দল কাভার্ড ভ্যান থেকে ৩৪টি কার্টনে থাকা ৬০৯ পিস টি-শার্ট লুট করে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩৫০ টাকা। ঘটনার পর মেসার্স সিয়াম ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার মোঃ আলতাফ হোসেন খান বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্তে কাভার্ড ভ্যান চালক ফরহাদ আলীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, কাভার্ড ভ্যান মালিক জহিরুল ইসলামের সরাসরি যোগসাজশে এই মালামাল আত্মসাৎ ও লুটের নাটক সাজানো হয়েছিল।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরীর নেতৃত্বে মীরসরাই থানা পুলিশের বিশেষ টিম চট্টগ্রাম মহানগরের বাকলিয়া ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

এবিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিংকালে সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মোঃ নাদিম হায়দার চৌধুরী জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর একটি গোডাউন থেকে লুণ্ঠিত ৩৩টি কার্টনে থাকা ৫৯৮ পিস টি-শার্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি খোলা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১১-০৬৪১) এবং গত ২৮ এপ্রিল আরও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

তিনি আরো বলেন, লুটের ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। চালক ও মালিকের যোগসাজশেই এই ঘটনা ঘটেছিল। লুণ্ঠিত প্রায় সব মালামাল উদ্ধার করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাই পৌরসভা ছাত্রদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা

মীরসরাইয়ে টি-শার্ট লুটের ঘটনায় গ্রেফতার ৪, মালামাল উদ্ধার

Update Time : 11:34:05 pm, Friday, 8 May 2026