চট্টগ্রাম 8:12 pm, Sunday, 24 May 2026

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সীতাকুণ্ডে মানববন্ধন

‎ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান নানা ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১০টায় ইসলামী ব্যাংক পিএলসি সীতাকুণ্ড শাখার সামনে ‎মানববন্ধন পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এ মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

‎এ সময় বক্তব্য রাখেন, মোঃ আবুল হোসেন, ডাঃ কামাল উদ্দিন, নুরুল গনি, মোঃ কামাল প্রমুখ।

‎বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। একটি মহল পরিকল্পিতভাবে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতের জন্য হুমকি স্বরূপ।

‎তারা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা দীর্ঘদিনের। গ্রাহকদের স্বার্থ রক্ষায় এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের ষড়যন্ত্র ও গুজব বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

‎বক্তারা আরও বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তারা অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমাজ গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে- মিরসরাইয়ে শামসুন্নাহার এমপি

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সীতাকুণ্ডে মানববন্ধন

Update Time : 01:05:20 pm, Sunday, 24 May 2026