চট্টগ্রাম 7:15 pm, Monday, 13 July 2026

মিরসরাইয়ে ভারতীয় গরু নিলামে বিক্রি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গত ৩০ জুন রাজগড় রোড়ের নয় টিলা মাজার এলাকায উদ্ধার হওয়া ১৯টি ভারতীয় গরু আদালতের আদেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় জোরারগঞ্জ থানা কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে বিভিন্ন স্থান থেকে আসা মোট ২২ জন ক্রেতা অংশ নেন। তাদের মধ্যে সর্বোচ্চ দাম দিয়ে বিএনপি নেতা দিদারুল আলম মিয়াজী পাঁচ লাখ ৫৬ হাজার টাকায় গরুগুলো ক্রয় করেন। নিলামের এ মূল্যের সাথে নিয়ম অনুযায়ী ১০ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ আয়কর যুক্ত হবে।

নিলাম প্রক্রিয়া পরিচালনা করেন আদালত গঠিত কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এ সময় কমিটির সদস্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শুভ সূত্রধর ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

মিরসরাইয়ে ভারতীয় গরু নিলামে বিক্রি

Update Time : 11:20:20 am, Monday, 13 July 2026