চট্টগ্রামের মিরসরাইয়ে ৫০০ পিস ইয়াবাসহ অলি উল্ল্যাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
অলি উল্ল্যাহ কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকার বড়ছরা গ্রামের বাসিন্দা।
সোমবার রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাটের হানিফ কাউন্টারের সামনে চেক পোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস ঢাকা-মেট্টো -৫-১৫-১২০৪ গাড়ী
তল্লাসি করে অলি উল্ল্যার সিটের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট হানিফ কাউন্টারের সামনে চেক পোস্ট বসিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

















