ফেনীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে “দৈনিক সময়ের রেখা” পত্রিকার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে ফেনী প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পত্রিকার সম্পাদক জাফর উল্যা’র সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন) ফাহমিদা হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন,চ্যানেল২৪ ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধ, দৈনিক দৃষ্টান্তের সম্পাদক দিলদার হোসেন স্বপন, ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, ফেনী জেলা টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন এবং দৈনিক প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম।
এসময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে “দৈনিক সময়ের রেখা” সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তারা পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এখন টিভির ফেনী প্রতিনিধি সোলাইমান হাজারি ডালিম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহমদ, একাত্তর টেলিভিশনের ফেনী প্রতিনিধি নুরুজ্জামান সুমন, দৈনিক মুক্ত খবরের ফেনী প্রতিনিধি মাসুম বিল্লাহ ও দৈনিক কালবেলার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু এবং সাপ্তাহিক ফেনী সংবাদের নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিত।
অনুষ্ঠান শেষে কেক কাটা, দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

















