মীরসরাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে মায়ানী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মায়ানী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হাফেজ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এবং উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক আবু বক্কর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের তাৎপর্য তুলে ধরে তারা বলেন, ইফতার মাহফিল কেবল একসঙ্গে ইফতার করার অনুষ্ঠান নয়, এটি পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















