চট্টগ্রাম 1:40 am, Tuesday, 31 March 2026

সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেইট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ডিজিএফআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ তেলের ডিপোতে অভিযান চালানো হয়। এ সময় তিনটি তেলের ভাউচারে রাখা ২২ হাজার লিটার এবং একটি কন্টেইনারে থাকা আরও ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, অভিযানের সময় ডিপোর মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আনোয়ার ও নাসির নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ তেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা। তিনি সাংবাদিকদের জানান, অবৈধভাবে তেল মজুদের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মজুদদার যে-ই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অতিরিক্ত তেল কিনে মজুদ করার প্রবণতা থেকে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সরে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

Update Time : 11:54:02 pm, Monday, 30 March 2026