মিরসরাইয়ে ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মিরসরাই অ্যাসোসিয়েশন উক্ত মত বিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল আমিন এমপি। প্রোগ্রাম আহবায়ক প্রফেসর সামস উদদোহার সভাপতিত্বে এবং উপদেষ্টা ড. মুহম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাপদ্ধতির প্রয়োগ এবং নৈতিক শিক্ষার প্রসারের ওপর জোর দেন।
মিরসরাই উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় সম্পর্কে মতবিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা, আবদুল আউয়াল চৌধুরী, সহযোগী অধ্যাপক কামরুল হোসেন, মো. ফেরদৌস হোসেন, মো. মাহফুজুল হক মণি, এ টি এম মঞ্জুরুল হক, প্রফেসর আবদুল কাইয়ুম নিজামী, আলাউদ্দিন কাদের, ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, প্রফেসর রঞ্জিত বিশ্বাস, প্রফেসর নুরুল আবছার, প্রিয়তোষ নাথ এবং আমিনুল ইসলাম তৌহিদ। এ ছাড়া বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সভাপতি ও সামাজিক সংগঠনের নেতারা আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ওমর ফারুক আজাদ, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সহসভাপতি ইউনুস ভূঁইয়া, সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক লায়ন জামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মানিক রতন শর্মা, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট নুরুল করিম এরফান, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার চৌধুরী, তথ্য ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল আলম, কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী এবং ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠান শেষে শিক্ষার সার্বিক উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার আহবান জানানো হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








