চট্টগ্রাম 9:09 am, Saturday, 23 May 2026

‘সততা ও নিষ্ঠার সাথে ভূমিসেবা প্রদান নিশ্চিত করতে হবে” – ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

‘দেশের সকল ক্ষমতার উৎস হলো জনগণ; জনগণই হচ্ছে বাংলাদেশের প্রকৃত মালিক। উনারা যখন সেবা গ্রহণের জন্য আসে তখন আপনাদের কর্মকাণ্ড, সেবা প্রদানে যাতে উনারা বুঝতে পারেন উনারাই এদেশের মালিক। এই ধ্যান ধারনা মাথায় রেখে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে তাদের ভূমিসেবা প্রদান নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক সভা, ভূমি সেবামেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভা প্রশাসক মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিগত সময়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী স্কুল-কলেজ এর শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ের জোরারগঞ্জে ইউসিবি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

‘সততা ও নিষ্ঠার সাথে ভূমিসেবা প্রদান নিশ্চিত করতে হবে” – ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

Update Time : 09:04:51 am, Saturday, 23 May 2026