চট্টগ্রাম 1:24 am, Saturday, 31 October 2026

মরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ, নবগঠিত পরিচালনা কমিটিকে সংবর্ধনা

মীরসরাইয়ে মরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল রশিদ।

সহকারী শিক্ষক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক বদলি ও পদায়ন কমিটির সদস্য সাহিনুল ইসলাম স্বপন। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি মেজবাহ উদ্দিন রিয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে সাহিনুল ইসলাম স্বপন প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি প্রাথমিক শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা ও পরিকল্পনার বিষয়েও আলোকপাত করেন।

প্রধান বক্তার বক্তব্যে মেজবাহ উদ্দিন রিয়াদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দারিদ্র্য, পারিবারিক অসচ্ছলতা কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক জামশেদ আলম ও কোহিনূর আক্তার। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম ইসলামের মা সাজেদা আক্তার। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল রশিদ অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ, নবগঠিত পরিচালনা কমিটিকে সংবর্ধনা

Update Time : 08:26:43 pm, Friday, 30 October 2026