“আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে মীরসরাইয়ে দিনব্যাপী ‘মীরসরাই রক্তদাতা উৎসব–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) মীরসরাই মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২৫০ জন স্বেচ্ছায় রক্তদাতা ও রক্তযোদ্ধা অংশগ্রহণ করেন।
মীরসরাই রক্তদাতা উৎসবের সহ-অর্থ সম্পাদক আইয়ুব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, মীরসরাই উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজিব মজুমদার, সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এ সময় মীরসরাই রক্তদাতা উৎসবের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আনিসুল হক শিমুল, আরিফুল হাসান, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, মো. আবদুল্লাহ ও মীরজাদা সোহেল।
অনুষ্ঠানে মীরসরাই রক্তদাতা উৎসবের আহ্বায়ক হিসেবে রফিকুল ইসলাম, সদস্যসচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, আরিফুল ইসলাম ইমন ও আবদুল্লাহ আল নোমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন অর্থ সম্পাদক মো. সোহেল, সাহারিয়া হোসেন আবির, আলিফ হাসান মেহেরাজ, সামিউল সোহাগ, আলফি আলম ও কেফায়েত সজিব।
এ ধরনের আয়োজনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে মানুষের আগ্রহ বাড়বে এবং সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী এ উৎসবে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















