চট্টগ্রামের মীরসরাইয়ে বিনামূল্যে ফ্রি চক্ষু শিবির, ডায়াবেটিক টেস্ট, ব্লাড গ্রুপিং টেস্ট এবং মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিনব্যাপী লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই এর আয়োজনে লিও ক্লাব অব চট্টগ্রাম মীরসরাই এর সার্বিক সহযোগিতায় বামনসুন্দর ঈদগাহ্ ফারুকিয়া দাখিল মাদরাসায় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে ৮৭ জন রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের আগামী ১১ নভেম্বর শিল্প প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের অর্থায়নে বিনামূল্যে চক্ষু ছানী অপারেশন করা হবে বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই এর ডিরেক্টর লায়ন তাহের আহমদ, ডিরেক্টর লায়ন এডেজএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন রাখাল চন্দ্র নাথ, বামনসুন্দর ঈদগাহ্ ফারুকিয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি লায়ন শওকত আকবর সোহাগ, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই এর প্রেসিডেন্ট তাওসিফ ইমরান শিহান, সেক্রেটারি রুহী মোস্তফা, বামনসুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শরফুদ্দীন, স্বেচ্ছাসেবী সংগঠক নিয়াজ মোর্শেদ সাজিদ, জামশেদ আলম চৌধুরী তপু, লিও ক্লাব ডিরেক্টর আসিফুল ইসলাম, লিও ক্লাব প্রেসিডেন্ট ইমাম হোসেন, লিও আইপিপি আইনুল ইসলাম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি মুশফিক উদ দৌজা, জয়েন্ট ট্রেজারার তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই এর সেক্রেটারি রুহী মোস্তফার সৌজন্যে ৩ জন অস্বজ্জল নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















