চট্টগ্রাম 8:56 pm, Saturday, 25 July 2026

মিরসরাইয়ে পুলিশের অভিযানে তক্ষকসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে পাচারের সময় দুটি তক্ষকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তার দুই যুবকের নাম মো. মামুন হোসেন (৩৭) ও ঞোলাপ্রু মারমা (২৭)। তাদের দুজনের বাড়ি খাগড়াছড়ি জেলায়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাস কাউন্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির সহযোগী স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেনের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে বারইয়ারহাট পৌরসভা এলাকায় একটি বাস কাউন্টারের সামনে থেকে দুটি তক্ষকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তক্ষকগুলো বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ঢাকায় পাচার করা হচ্ছিল।

গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে পুলিশের অভিযানে তক্ষকসহ ২ যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে পুলিশের অভিযানে তক্ষকসহ ২ যুবক গ্রেপ্তার

Update Time : 08:55:14 pm, Saturday, 25 July 2026