চট্টগ্রাম 9:32 am, Wednesday, 20 May 2026

মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা,  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে উদ্বোধনী দিনে অর্ধশত ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক সর্বমোট ৬৭টি ইভেন্টে ২০০জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এমরান হোসেন শামীম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু ঘোষ ও রাজীব কৃষ্ণের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব এয়াছিন মিজান, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন (মিয়া সওদাগর), রেজাউল করিম নোমান, আবদুল খালেক, সাবেক ইউপি সদস্য নুরুল আলম, উদয়ন ক্লাবের সভাপতি সালেহ আহমদ ডিফটি, বিএনপি নেতা মোতাহের হোসেন রাসেল, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে তিন দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

মিরসরাইয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : 06:46:38 pm, Tuesday, 19 May 2026