চট্টগ্রাম 9:09 pm, Monday, 15 June 2026

রাঙ্গুনিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের স্বাগত র‍্যালি আগামীকাল

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে রাঙ্গুনিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি ও নানা আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল বিকেল ৩টায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হবেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা।

আয়োজকদের সূত্রে জানা গেছে, সমবেত হওয়ার পর অংশগ্রহণকারীদের নিয়ে একটি স্বাগত র‍্যালি বের করা হবে। পাশাপাশি বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন আনন্দঘন কার্যক্রম, সমর্থকদের মিলনমেলা এবং উৎসবমুখর পরিবেশে নানা আয়োজন অনুষ্ঠিত হবে।

র‍্যালিতে অংশগ্রহণের জন্য কোনো ধরনের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়নি। আর্জেন্টিনার জার্সি পরে উপস্থিত হলেই যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা রাঙ্গুনিয়ার সকল আর্জেন্টিনা সমর্থককে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থেকে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে রাঙ্গুনিয়া জুড়ে সৃষ্টি হবে এক অন্যরকম উৎসবের আমেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় সংবাদের নামে অপপ্রচার রোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

রাঙ্গুনিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের স্বাগত র‍্যালি আগামীকাল

Update Time : 08:22:46 pm, Monday, 15 June 2026