চট্টগ্রাম 7:18 am, Saturday, 12 September 2026

মিরসরাইয়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত 

মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশে এই স্লোগানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে উপজেলা পর্যায়ে সৃজনশীলতায় বিজ্ঞানের ধারনায় উদ্ভাবনী প্রকল্পের  মেধাবী শিক্ষার্থী পুরস্কার সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২ জুন সকালে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানী। অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে তাদের স্টলে শিক্ষার্থীদের তৈরী ১৬ টি প্রকল্প পরিবেশন করেন। এসময় বিচারক মন্ডলী প্রতিটি স্টল ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবণীয় প্রকল্পগুলো পরিদর্শন করেন এবং প্রকল্প সম্পর্কে শিক্ষার্থীদের বর্ণনা শোনেন। পরে সেরা প্রকল্প হিসেবে পুরস্কারের জন্য মারুফ মডেল উচ্চ বিদ্যালয়কে ১ম, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়কে ২য় এবং জে বি উচ্চ বিদ্যালয়কে ৩য় হিসেবে ঘোষণা করে তাদের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন। মারুফ মডেল স্কুল পরবর্তীতে জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।

অনুষ্ঠান উপজেলার প্রতিটি বিদ্যালয়ের কিছু শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কয়লারমুখ সীমান্তে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু আটক

মিরসরাইয়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত 

Update Time : 11:18:41 pm, Friday, 12 June 2026