চট্টগ্রাম 6:46 am, Thursday, 24 September 2026

রাঙ্গুনিয়ায় সংবাদের নামে অপপ্রচার রোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

রাঙ্গুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদের নামে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে উপজেলা প্রশাসন। বিশেষ করে কোনো ধরনের নিবন্ধন বা অনুমোদন ছাড়াই পরিচালিত কিছু ফেসবুক পেইজ থেকে মানহানিকর ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আজ অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সাংবাদিকতার নীতিমালা অনুসরণ এবং প্রচলিত আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় আরও বলা হয়, কিছু অনিবন্ধিত ও অপ্রাতিষ্ঠানিক ফেসবুক পেইজ সংবাদ পরিবেশনের নামে নানা ধরনের অপতথ্য প্রচার করছে। এসব পেইজের মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য বা উসকানিমূলক কনটেন্ট ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা সভায় উপস্থিত বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই করে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শরমিন আক্তার, আইনশৃঙ্খলা কমিটির সদস্য শওকত আলী নুর, ইউসুফ চৌধুরী, হেলাল শাহ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবচার চৌধুরী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে ভাড়াটিয়ার বিরুদ্ধে ৭ লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ

রাঙ্গুনিয়ায় সংবাদের নামে অপপ্রচার রোধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

Update Time : 08:27:32 pm, Monday, 15 June 2026