চট্টগ্রাম 7:42 am, Friday, 6 March 2026

রাঙ্গুনিয়ায় উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসের উদ্যোগে উপজেলা কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক এম. মোরশেদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব দেবব্রত দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও বাংলাদেশ স্কাউটস রাঙ্গুনিয়ার কমিশনার সুমন শর্মা।

সভায় বক্তারা স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। বিশেষ করে স্মার্ট স্কাউটিং তরুণ প্রজন্মকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা স্কাউটসের সহকারী কমিশনার আনন্দ বড়ুয়া, উপজেলা সহ-সভাপতি মীর মো.জাহাঙ্গীর, বাদল কুমার বড়ুয়া, সহকারী কমিশনার পরম কান্তি দাশ,বিপ্লবী চৌধুরী, উপজেলা সম্পাদক আজিজুল ইসলাম, স্কাউটার হারুন শিকদার, স্কাউট লিডার মোঃ আলমগীর,কাব লিডার বিধান দেওয়ানজী,অর্থ-সম্পাদক বিমল কুমার শীল, রোভার মাসুদ,সুমি আকতার প্রমুখ।

সভা শেষে উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় উপজেলা স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : 05:32:52 am, Friday, 6 March 2026