চট্টগ্রাম 9:32 am, Wednesday, 20 May 2026

খৈয়াছড়া জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সম্পন্ন

মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বাদ আসর বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ একরামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি রাকিবুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, মীরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মীরসরাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক জাফর উদ্দিন এবং মায়ানি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এতে খৈয়াছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে অতিথিবৃন্দ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দীন প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের কাজ পরিচালনা করতে হবে। কর্মীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করা এবং পরিবারকেও এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম ও বায়তুলমাল ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সবশেষে ইউনিয়ন আমীরের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে তিন দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

খৈয়াছড়া জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সম্পন্ন

Update Time : 06:49:44 pm, Tuesday, 19 May 2026