চট্টগ্রাম 8:22 am, Wednesday, 20 May 2026

মিরসরাইয়ে তিন দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে তিন দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায়ও তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মেলায় বিভিন্ন সেবা বুথের মাধ্যমে সাধারণ সেবাগ্রহীতাদের দ্রুত ও সহজভাবে ভূমি-সংক্রান্ত নানা সেবা প্রদান করা হচ্ছে।

মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য সার্ভিস পোর্টালে নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

এছাড়াও তাৎক্ষণিকভাবে খতিয়ান সরবরাহ, ডাক বিভাগের মাধ্যমে অনলাইনে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া হচ্ছে।

সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা মহি উদ্দিন জিলানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ ভূমিসেবা মেলার প্রথম দিনেই দুই শতাধিক সেবাপ্রার্থীকে বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে তিন দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

মিরসরাইয়ে তিন দিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

Update Time : 08:21:36 am, Wednesday, 20 May 2026