চট্টগ্রাম 5:07 am, Thursday, 21 May 2026

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের অবরোধে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। পরে উপজেলা নির্বাহী অফিসার ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টার সময় বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহা ইসলাম (১৪), নওরিন আক্তার (১৪) ও হৃদি আক্তার (১৪) রাস্তা পারাপারের সময় ‘দুধের গুঁড়া’ বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এসময় রাকিব (২৫) নামের স্থানীয় এক বাঁশ ব্যবসায়ীসহ আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। তারা ফুটওভার ব্রিজ নির্মাণ এবং মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ইট-বালির স্তুপ ও ফুটপাত দখল করে রাখা বাঁশ অপসারণের দাবি জানান। একপর্যায়ে সড়কের পাশে রাখা বাঁশের বোঝা মহাসড়কের ওপর এনে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। এতে প্রায় এক ঘণ্টা ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ উপস্থিত হলে বিক্ষুব্ধ এলাকাবাসী বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

এদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনাকবলিত গুঁড়া দুধ বোঝাই কাভার্ডভ্যান থেকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনকে মালামাল লুট করে নিয়ে যেতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক বলেন, “কাভার্ডভ্যানের ধাক্কায় তিন স্কুল শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় স্থানীয়রা আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে। এতে  ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাই পৌরসভায় ২৫শ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

Update Time : 05:34:02 pm, Wednesday, 20 May 2026